দুটি স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বৃহস্পতিবার মূল্য সংশোধনের পর আজ রোববার দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে দুই বাজারেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে। তবে দুটি স্টক এক্সচেঞ্জেই গত বৃহস্পতিবারের চেয়ে লেনদেন কমেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গত বৃহস্পতিবারের চেয়ে ১৩১.৯০ পয়েন্ট বেড়ে ৫১২২.২৩ পয়েন্টে দাঁড়ায়।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।ডিএসইতে আজ ২৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়। এর মধ্যে ২৩৩টিরই দাম বাড়ে, কমে ৩০টির আর অপরিবর্তিত ছিল চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৮১৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ১২০ কোটি টাকার কম।দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো তিতাস গ্যাস, যমুনা অয়েল, বেক্সিমকো, গ্রামীণফোন, এমজেএল বিডি, ইউনাইটেড এয়ার, এমআই সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, সামিট পাওয়ার ও ডেসকো।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩৬৭.৪৮ পয়েন্ট বেড়ে ১৪৭৯৯.২০ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৫টিরই দাম বাড়ে। কমে ২৯টির আর অপরিবর্তিত ছিল ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৬৪ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ২০ কোটি টাকার কম।