দুবাই-বাগদাদ পথে ১৩ নভেম্বর থেকে এমিরেটস উড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৩ নভেম্বর থেকে ইরাকের রাজধানী বাগদাদে ফ্লাইট শুরু করবে দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটস। এটি হবে বসরার পর ইরাকে এমিরেটসের দ্বিতীয় গন্তব্য।বুধ, শুক্র, শনি ও রোববার প্রতিদিন একটি করে সপ্তাহে মোট চারটি ফ্লাইট দুবাই-বাগদাদ-দুবাই পথে চলাচল করবে। এই রুটে এয়ারবাসের সাহায্যে এমিরেটসের ফ্লাইট পরিচালিত হবে। দুবাই-বসরা রুটে সাফল্য অর্জন ও বাগদাদের কৌশলগত গুরুত্ব বিবেচনা করে এ রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে এমিরেটস। বিজ্ঞপ্তি।