দুবাই-মিউনিখে উড্ডয়ন বাড়ছে এমিরেটসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমিরেটস এয়ারলাইন দুবাই-মিউনিখ পথে যাত্রী পরিবহনে আগামী বছরের ৩০ মার্চ থেকে ৪৮৭ আসনের এ৩৮০ উড়োজাহাজ ব্যবহার করবে। ফলে এ পথে সপ্তাহে অতিরিক্ত এক হাজার ৮০০ যাত্রী চলাচলের সুযোগ পাবেন।
বর্তমানে দুবাই-মিউনিখ পথে এমিরেটস এ৩৮০ ও বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজের মাধ্যমে দৈনিক উড্ডয়ন কার্যক্রম পরিচালনা করছে।
নতুন এ৩৮০ উড়োজাহাজটিতে ৩৯৯টি ইকোনমি শ্রেণীর ও ৭৬টি ফ্ল্যাট বেড বিজিনেস শ্রেণীর আসন এবং ১২টি প্রথম শ্রেণীর প্রাইভেট স্যুট থাকবে।
এমিরেটস ২০১১ সালে জার্মানিতে এ৩৮০ উড়োজাহাজের নিয়মিত সেবা চালু করে। এ বিমান সংস্থা ইতিমধ্যে দুবাই-মিউনিখ পথে এ৩৮০ উড়োজাহাজের সাহায্যে ছয় লক্ষাধিক যাত্রী পরিবহন করেছে।
এমিরেটসের বহরে বর্তমানে ৩৮টি এ৩৮০ উড়োজাহাজ রয়েছে, যেগুলো বিশ্বের ২২টি গন্তব্যে চলাচল করছে। বিজ্ঞপ্তি।