দুবাইয়ের মেলায় ৫০ লাখ ডলারের রপ্তানি আদেশ পেল প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে সম্প্রতি খাদ্যপণ্যের পাঁচ দিনব্যাপী এক আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের প্রাণ গ্রুপের স্টলে দর্শনার্থীরা l ছবি: প্রাণের সৌজন্যে
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে সম্প্রতি খাদ্যপণ্যের পাঁচ দিনব্যাপী এক আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের প্রাণ গ্রুপের স্টলে দর্শনার্থীরা l ছবি: প্রাণের সৌজন্যে

দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রাণ সম্প্রতি মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে খাদ্যপণ্যের পাঁচ দিনব্যাপী এক আন্তর্জাতিক মেলায় অংশ নিয়ে ৫০ লাখ মার্কিন ডলার সমমূল্যের রপ্তানি আদেশ পেয়েছে।
দুবাইয়ের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে গত ২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত ‘গালফ ফুড ফেয়ার’ নামের এ মেলায় বিশ্বের ৯৯টি দেশের ৪ হাজার ২০০ প্রতিষ্ঠান তাদের পণ্যসামগ্রী প্রদর্শন করে। এর মধ্যে বাংলাদেশের প্রাণ গ্রুপ দুটি স্টলে তিন শতাধিক পণ্য প্রদর্শন করে।
প্রাণের রপ্তানি বিভাগের প্রধান মিজানুর রহমান বলেন, ‘গালফ ফুড ফেয়ার’ বিশ্বজুড়ে সমাদৃত। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও ব্যবসায়ীরা এ মেলায় অংশ নিয়ে থাকেন। মেলায় প্রাণ পণ্য দর্শনার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে। বিজ্ঞপ্তি