দুবাইয়ের হোটেলে মূল্যছাড় দেবে এমিরেটস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাইয়ে অবস্থিত আটলান্টিস দ্য পাম জুমেইরা ও দ্য এড্রেস দুবাই, দ্য এড্রেস দুবাই মল, দ্য এড্রেস দুবাই মেরিনা ও দ্য এড্রেস মন্টোগুমারি প্রভৃতি অভিজাত হোটেলে বিশেষ মূল্যছাড়ের সুবিধা ঘোষণা করেছে এমিরেটস এয়ারলাইন।অনলাইনে ওয়েবসাইটের (www.emirates.com) মাধ্যমে ফ্লাইট বুকিংকারী যাত্রীরা এই মূল্যছাড়ের সুবিধা উপভোগ করতে পারবেন। আগ্রহী যাত্রীদের আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে বুকিং প্রদান ও ১৫ অক্টোবরের মধ্যে দুবাই ভ্রমণ করতে হবে।মূল্যছাড় অফারের আওতাভুক্ত প্রতিটি হোটেলের স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। যেমন: আটলান্টিসে সব বয়সীর জন্য উচ্চমানের প্লে গ্রাউন্ড, এড্রেস ডাউন টাউনে কসমোপলিটন সুবিধা, এড্রেস দুবাই মলে শপিং বা কেনাকাটা ইত্যাদি। যেসব যাত্রী ইতিমধ্যে ১৫ অক্টোবরের আগে দুবাই ভ্রমণের জন্য ফ্লাইট বুকিং করেছেন তাঁরাও ইচ্ছা করলে ওয়েবসাইটের (www.emirates.com/hoteloffers) ‘ম্যানেজ এ বুকিং’ অপশনের সাহায্যে মূল্যছাড় সুবিধা লাভ করতে পারবেন। বিজ্ঞপ্তি।