প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দুরন্ত বাইক’ ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। ১৭ জুলাই রাজধানীর বাড্ডায় আরএফএলের প্রধান কার্যালয়ে তাসকিন আহমেদ ও দুরন্ত বাইকের জেনারেল ম্যানেজার (বিপণন) চৌধুরী ফজলে আকবর এ-সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী তাসকিন আগামী এক বছর ব্র্যান্ডটির বিভিন্ন প্রচারণায় অংশ নেবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুরন্ত বাইকের ব্র্যান্ড ম্যানেজার রকিবুল আহসানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি