দুর্গাপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে টানা ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আখাউড়া স্থলবন্দর। ফাইল ছবি
আখাউড়া স্থলবন্দর। ফাইল ছবি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে টানা ছুটির ফাঁদে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। হিন্দুধর্মাবলম্বীদের এই ধর্মীয় উৎসব উপলক্ষে ৫ থেকে ৮ অক্টোবর পর্যন্ত চার দিন বন্দরে ছুটি ঘোষণা করা হয়েছে। আগের দিন ৪ অক্টোবর শুক্রবার হওয়ায় টানা পাঁচ দিন বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূঁইয়া। তিনি বলেন, ৫ থেকে ৮ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিন পণ্যের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগের দিন, অর্থাৎ ৪ অক্টোবর শুক্রবার হওয়ায় সেদিনও ছুটি থাকবে। ছুটি শেষে ৯ অক্টোবর থেকে যথারীতি আমদানি-রপ্তানি শুরু হবে। তবে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

মহাত্মা গান্ধীর জন্মদিন বা গান্ধীজয়ন্তী উপলক্ষে আজ বুধবারও আখাউড়া স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আগামীকাল বৃহস্পতিবার যথারীতি বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক থাকবে।