দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দরে সাত দিনের ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর গতকাল শনিবার থেকে সাত দিনের ছুটি শুরু হয়েছে।শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের ব্যবসায়ী সংগঠনের অনুরোধে বাংলাদেশের বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন গতকাল শনিবার থেকে আগামী শনিবার পর্যন্ত এই ছুটি ঘোষণ করেছে, যে কারণে এই বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। ৮ অক্টোবর থেকে হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।