দুর্ঘটনার জন্য টয়োটার এক কোটি ডলার ক্ষতিপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা সড়ক দুর্ঘটনার জন্য এক কোটি ডলার ক্ষতিপূরণ দিতে যাচ্ছে। ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে টয়োটার লেক্সাস মডেলের একটি গাড়ি দুর্ঘটনায় পতিত হলে একই পরিবারের চারজন নিহত হয়।এদিকে বিবিসি জানিয়েছে, গত সেপ্টেম্বর মাসেই টয়োটা এই ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করেছিল। তবে প্রতিষ্ঠানের দুর্নামের আশঙ্কায় ক্ষতিপূরণের বিষয়টি তারা গোপন রাখে।তবে টয়োটা মোটর করপোরেশন এক বিবৃতিতে জানিয়েছে, এ মর্মান্তিক দুর্ঘটনার দায় তারা এড়িয়ে যায়নি। তবে বিষয়টি জনসম্মুখে আসুক, তা তারা চায়নি। টয়োটা আরও জানিয়েছে, এ অপ্রত্যাশিত দুর্ঘটনার বিপর্যয় কাটিয়ে উঠতে যুক্তরাষ্ট্রের ওই পরিবারটিকে বিষয়টি গোপন রাখার অনুরোধ করে। এতে সেই পরিবারপক্ষও রাজি হয়েছিল।ওই দুর্ঘটনার পর প্রতিষ্ঠানটি বাজার থেকে বিভিন্ন মডেলের কয়েক লাখ গাড়ি প্রত্যাহার করে নেয়। ওই দুর্ঘটনায় ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল কর্মকর্তা মার্ক স্যালর (৪৫), তাঁর স্ত্রী, কন্যা ও শ্যালক নিহত হন।