দুর্নীতির দায়ে ভারতীয় প্রতিষ্ঠানকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা বিশ্বব্যাংকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি ও প্রতারণার দায়ে বিশ্বব্যাংক ভারতীয় প্রতিষ্ঠান কনসালটিং ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (ইন্ডিয়া) বা সিইএসকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে। ভারতের জাতীয় মহাড়ক নির্মাণ প্রকল্পের কাজে এই প্রতিষ্ঠানটি দুর্নীতি ও অনিয়মের আশ্রয় নিয়েছিল বলে বিশ্বব্যাংকের অনুসন্ধানে বেরিয়ে আসার পর এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আগামী পাঁচ বছর কনসালটিং ইঞ্জিনিয়ারিং বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত কোনো প্রকল্পে কাজ করতে পারবে না। গত শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
সিইএসের বিরুদ্ধে মহাসড়ক নির্মাণ প্রকল্পে প্রতারণার আশ্রয় নেওয়া ও ঠিকাদারদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠার পর বিশ্বব্যাংক তদন্ত শুরু করে। পাশাপাশি প্রতিষ্ঠানটি নিজেও অভ্যন্তরীণভাবে তদন্ত পরিচালনা করে। সূত্র: ইকোনমিক টাইমস।