দুস্থদের মাঝে নরের ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরঘুরে প্রতিবারই আসে পবিত্র মাহে রমজান। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সহমর্মিতার এ মাসেই চোখে পড়ে সবচেয়ে বড় বৈষম্য। সারা দিনের রোজা শেষে সমাজের এক শ্রেণির মানুষকে নানারকম খাবারের পসরা সাজিয়ে বসে ইফতার করতে দেখা যায়; অথচ সেই একই সময়ে আরেক শ্রেণির মানুষ শুধু একটু পানি বা খুব সামান্য কিছু দিয়ে ইফতার করেন।

রমজানে সহমর্মিতাই হোক সংযমের শিক্ষা। তাই এই বৈষম্য দূর করে বঞ্চিত মানুষদের মুখে হাসি ফোটাতে আয়োজন করা হয়েছে নর স্পিরিট অব রামাদান। বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং প্রচেষ্টা ফাউন্ডেশনের সঙ্গে সম্মিলিত হয়ে ঢাকার বিভিন্ন এলাকায় দুস্থ মানুষদের মাঝে ডোনেট করা ইফতার বিতরণ করছে নর। সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার পৌঁছে দিতে নরের সঙ্গে স্পিরিট অব রামাদান-এ অংশ নিতে পারবে সবাই, রেজিস্ট্রেশনের জন্য লগ ইন করুন www.bdspiritoframadan.com-এ অথবা কল করুন ০৯-৬৬৬-৯৯৯-৬৬৬ নম্বরে, একজন একাধিকবার রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন শেষে সবার সুবিধার্থে ঢাকা শহরের যেকোনো ঠিকানায় এসে খাবার সংগ্রহ করবে নর।

এই রমজানে সহমর্মিতা ছড়িয়ে পড়ুক সবার মাঝে, সুবিধাবঞ্চিতদের জন্যও নিশ্চিত হোক খাবার ও বিশুদ্ধ পানি। এটাই হোক সবার স্পিরিট অব রামাদান।