দু্ই মাসে এডিপির মাত্র ৩ শতাংশ বাস্তবায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র তিন শতাংশ বাস্তবায়ন হয়েছে। এটি গত ছয় অর্থবছরের মধ্যে প্রথম দুই মাসে এডিপি বাস্তবায়নের সর্বনিম্ন হার।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, আলোচ্য দুই মাসে সব মিলিয়ে এডিপির মাত্র ৩ হাজার ৩৪৭ কোটি টাকা খরচ করা হয়েছে। যা আগের বছরের একই সময়ের চেয়ে ৬৪৭ কোটি টাকা কম।
উল্লেখ্য, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রকল্পসহ চলতি অর্থবছরে এডিপির আকার ১ লাখ ৯৯৭ কোটি টাকা। তবে মূল এডিপির আকার ৯৭ হাজার কোটি টাকা।
গত জুলাই-আগস্ট মাসে আটটি মন্ত্রণালয় ও একটি বিভাগ কোনো টাকাই খরচ করতে পারেনি। মন্ত্রণালয়গুলো হলো পানিসম্পদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, প্রতিরক্ষা, যুব ও ক্রীড়া, শ্রম ও কর্মসংস্থান, তথ্য, পররাষ্ট্র এবং জনপ্রশাসন। আর বিভাগটি হলো আইন ও বিচার।