প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ জন আবাসিক দৃষ্টিপ্রতিবন্ধী নারী শিক্ষার্থীর এক বছরের শিক্ষা খরচ হিসেবে চার লাখ টাকা দিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)। সম্প্রতি এক অনুষ্ঠানে অ্যাসিস্ট্যান্স ফর ব্লাইন্ড চিলড্রেনের (এবিসি) কাছে চেক হস্তান্তর করা হয়। এমটিবি সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে এবিসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কে এম জয়নুল আবেদীনের হাতে ডামি চেক তুলে দেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান। এ সময় আরও উপস্থিত ছিলেন এবিসির সাধারণ সম্পাদক মো. আখতারুল আলম, এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, চিফ অপারেটিং অফিসার মো. হাসেম চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি