দৃষ্টিপ্রতিবন্ধীর বাড়ি নির্মাণে এসবিএসি ব্যাংকের সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড কুমিল্লার দৃষ্টিপ্রতিবন্ধী হারিছ মিয়াকে বাড়ি নির্মাণে ৫ লাখ টাকা দিয়েছে। সম্প্রতি এসবিএসি ব্যাংকের প্রধান কার্যালয়ে হারিছ মিয়ার হাতে অনুদানের চেক তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী, মানবসম্পদ বিভাগের প্রধান মো. গোলাম নবীসহ প্রধান কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা। বিজ্ঞপ্তি