দৃষ্টিহীনদের জন্য বিমানে বিনোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমিরেটস এয়ারলাইনস দৃষ্টিপ্রতিবন্ধী যাত্রীদের চলচ্চিত্র উপভোগের সুবিধা দিতে অডিও বর্ণনা প্রবর্তন করেছে।
প্রাথমিকভাবে ১৬টি ওয়াল্টডিজনি স্টুডিওস চলচ্চিত্রের অডিও বর্ণনাসংবলিত সাউন্ডট্র্যাক থাকবে। এসব চলচ্চিত্রের উল্লেখযোগ্য কয়েকটি হলো ফ্রোজেন, সেভিং মি. ব্যাংকস, কারস-২, মনস্টার ইউনিভার্সিটি, টয় স্টোরি, পাইরেটস অব ক্যারিবিয়ান ইত্যাদি। এমিরেটস ইতিপূর্বে ২০০৭ সালে ওয়াল্টডিজনি স্টুডিওস মোশন পিকচার্সের সহযোগিতায় প্রথমবারের মতো শ্রবণপ্রতিবন্ধী বিমানযাত্রীদের জন্য ‘ক্লোজড ক্যাপশন’ প্রযুক্তি চালু করে। এতে সাবটাইটেলের মাধ্যমে সংলাপ প্রদর্শন করা হয়। এই ব্যবস্থায় সাউন্ড ইফেক্টেরও বর্ণনা অন্তর্ভুক্ত থাকে।
বাণিজ্য ডেস্ক