দেখার কেউ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামরাঙ্গীরচরের ব্যবসায়ীদের কোনো সমিতি নেই। এলাকার উন্নয়নেও নেই স্থানীয় জনপ্রতিনিধি। একসময়কার ইউনিয়ন পরিষদটি এখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় চলে আসার পর সংকট আরও বেড়েছে। নির্বাচন না হওয়ায় বর্তমানে করপোরেশনের ৫৫, ৫৬ ও ৫৭ ওয়ার্ড একরকম অভিভাবকশূন্য বলে অভিযোগ ব্যবসায়ী ও এলাকাবাসীর।
চরের বিলুপ্ত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রশিদ সরকার জানান, সিটি করপোরেশনের আওতায় যাওয়ার পর উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ। আগে নিয়মিত মশার ওষুধ দিলেও এখন হচ্ছে না। পুরো চর আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। ইউনিয়ন পরিষদ থাকাকালে ব্যবসায়ীদের লাইসেন্স নিতে হতো। কিন্তু এখন কয়েক বছর ধরে সেটিও করতে হয় না।