প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩০৫তম শাখার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মুস্তাফা আনোয়ার। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আবদুল মাবুদ, পরিচালক মো. জয়নাল আবেদীন ও অধ্যাপক মো. সিরাজুল করিম। বিজ্ঞপ্তি।