প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার উপজেলার রহমানীয়া সুপার মার্কেটে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে জনপ্রিয় দেশীয় ব্র্যান্ড মার্সেলের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শোরুম অন্তরঙ্গ ইলেকট্রনিকস। এই শোরুমে পাওয়া যাচ্ছে বিশ্বের সর্বোচ্চ ও সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি মার্সেল ব্র্যান্ডের ইলেকট্রনিকস, অটোমোবাইল ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী। এই শোরুমের উদ্বোধন করেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্সেলের পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর, মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (হেড অব মার্সেল সাউথ) শামীম আল মামুন, দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।