দেশ যেন ডাম্পিং স্টেশন না হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ যেন বিদেশি অচল ও নিম্নমানের পণ্যের ডাম্পিং স্টেশনে পরিণত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে আমদানিকারকদের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিশ্ব মান দিবসের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী গত বৃহস্পতিবার এসব কথা বলেছেন। ঢাকার তেজগাঁওয়ে প্রধান কার্যালয়ে সেমিনারটির আয়োজন করে দেশে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে মানসম্মত পণ্য উৎপাদনের তাগিদ দেন। এতে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিএসটিআইয়ের মহাপরিচালক ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ প্রমুখ বক্তব্য দেন।
নিজস্ব প্রতিবেদক