দেশজুড়ে ব্যবসায়ীদের প্রতিবাদ

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ডাকা সাদা পতাকার প্রতিবাদবন্ধন কর্মসূচি গতকাল রোববার সারা দেশে পালন করেছেন ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়ী চেম্বার ও সমিতির নেতারা সংগঠনের ভবনের সামনের সড়কে সাদা পতাকা নিয়ে দাঁড়িয়ে যান। বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে ব্যবসায়ীদের এই প্রতিবাদ কর্মসূচি চলে ১২টা পর্যন্ত। অনেক স্থানে কর্মসূচি শেষে মিছিলও করেছেন ব্যবসায়ীরা।
দেশের বিভিন্ন স্থান থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চট্টগ্রাম: চট্টগ্রাম চেম্বারের সামনে ব্যবসায়ীরা সাদা পতাকা নিয়ে প্রতিবাদবন্ধন কর্মসূচি পালন করেছেন। এ সময় তাঁরা রাজনীতিবিদদের উদ্দেশে বলেন, ‘আপনারা আলোচনা করে সমস্যার সমাধান করুন। শিল্প-কারখানার উৎপাদন ও সরবরাহ ঠিক রাখতে দিন। নইলে ব্যবসায়ীরা রাজপথে নামতে বাধ্য হবেন।’
কর্মসূচিতে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুব আলম, এফবিসিসিআইয়ের পরিচালক এম এ ছালাম, বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ উপস্থিত ছিলেন।
সিলেট: সংঘাত ও নৈরাজ্যের পথ পরিহার করে রাজনৈতিক দলগুলোকে শান্তির পক্ষে অবস্থান নেওয়ার দাবিতে সিলেট চেম্বার এবং সিলেট মেট্রোপলিটন চেম্বার পৃথকভাবে নগরে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। জেল রোডে চেম্বার ভবন ও আনন্দ টাওয়ারের সামনে দুটি কর্মসূচিতেই সংগঠনের সদস্য ছাড়াও সিলেটের বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা সাদা পতাকা হাতে অংশ নেন।
সুনামগঞ্জে চেম্বার ভবনের সামনে সাদা পতাকা হাতে অনুষ্ঠিত প্রতিবাদবন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন চেম্বারের সভাপতি খায়রুল হুদা, সাবেক সহসভাপতি মোজাম্মেল হক প্রমুখ। পরে ব্যবসায়ীরা শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন।
উত্তরবঙ্গ: দিনাজপুরে জেলা দোকান মালিক ব্যবসায়ী সমিতির উদ্যোগে সাদা পতাকা হাতে প্রতিবাদবন্ধন কর্মসূচিতে এক হাজারের বেশি ব্যবসায়ী অংশ নেন। সমিতির সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক জহির শাহ্ এতে বক্তব্য দেন।
পঞ্চগড়ে ‘সংঘাত নয়, শান্তি’—এই স্লোগান নিয়ে সাদা পতাকা হাতে নিয়ে প্রতিবাদবন্ধন করেছেন ব্যবসায়ীরা। পঞ্চগড় বণিক সমিতির আয়োজনে শহরের শেরেবাংলা পার্ক মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ কর্মসূচিতে সমিতির সভাপতি আবদুল আলিম, সহসভাপতি মির্জা সাবদারুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম প্রমুখ বক্তব্য দেন।
কুড়িগ্রামে ব্যবসায়ীরা কালীবাড়ি থেকে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন। পরে তাঁরা বাজার জামে মসজিদের সামনে প্রতিবাদবন্ধন ও সমাবেশে বক্তব্য দেন চেম্বার সভাপতি সফিকুল ইসলাম চৌধুরী, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল ইসলাম, মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর ইসলাম, বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি রিন্টু মিয়া প্রমুখ।
লালমনিরহাট চেম্বার ভবনের সামনের লালমনিরহাট-কুলাঘাট আঞ্চলিক সড়কে সাদা পতাকা কর্মসূচিতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের উপস্থিতিতে বক্তব্য দেন চেম্বারের সভাপতি শেখ আবদুল হামিদ।
নওগাঁয় চেম্বার ভবনের সামনে প্রতিবাদবন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন নওগাঁ চেম্বারের সভাপতি মোহামঞ্চদ আলী, সিনিয়র সহসভাপতি ইলিয়াস তুহিন রেজা, নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি তৌফিকুল ইসলাম, নওগাঁ জেলা ট্রাক পরিবহন মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন খান প্রমুখ।
সিরাজগঞ্জ শহরের এসএস রোডে সিরাজগঞ্জ চেম্বারের আয়োজনে প্রতিবাদবন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান আবু মোহামঞ্চদ গোলাম কিবরীয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী, জেলা চেম্বারের সিনিয়র সহসভাপতি আ. মতিন চৌধুরী ও পরিচালক জাহাঙ্গীর আলম এবং জেলা জুয়েলারি সমিতির সভাপতি সন্তোষ কুমার প্রমুখ।
দক্ষিণাঞ্চল: খুলনা শিল্প ও বণিক সমিতির উদ্যোগে প্রায় ৪০টি সংগঠনের ব্যবসায়ীরা সাদা পতাকা হাতে নগরের চেম্বার ম্যানশনের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এতে বক্তৃতা করেন সমিতির সভাপতি কাজি আমিনুল হক। উপস্থিত ছিলেন সমিতির ঊর্ধ্বতন সহসভাপতি শেখ আসাদুর রহমান, সহসভাপতি সাইফুল ইসলাম, পরিচালক আবুল বাসার পাটওয়ারী, কাজী মাসুদুল ইসলাম, এস এম ওবায়দুল্লাহ, হাফিজুল ইসলাম, এমদাদুল হক খালাসী, মোস্তফা জেসান, শেখ মো. গাউসুল আজম, এস এম খালিদ হোসেন, দীপক কুমার দাস প্রমুখ।
সাতক্ষীরা শহরের শহীদ কাজল সরণিতে সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা বণিক সমিতির সভাপতি নাসিম ফারুক খান, সাবেক সভাপতি নেতা শেখ আজহার হোসেন প্রমুখ।
বাগেরহাটের ব্যবসায়িক প্রাণকেন্দ্র রাহাতের মোড়ে কর্মসূচিতে জেলার ছোট-বড় প্রায় ৪০টি ব্যবসায়ী সংগঠনের দুই হাজারের বেশি সদস্য অংশ নেন। এতে বক্তৃতা দেন বণিক সমিতির সভাপতি শাজাহান মিনা, সহসভাপতি সরদার ওমর ফারুক ও পরিচালক সরদার সেলিম আহমেদ, কাঁচা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি সরদার ফখরুল আলম।
বরিশাল চেম্বারের উদ্যোগে নগরের অশ্বিনীকুমার হল চত্বরে প্রতিবাদ কর্মসূচিতে বরিশাল মেট্রোপলিটন চেম্বার, ফিশ এক্সপোর্ট-ইমপোর্ট ্অ্যাসোসিয়েশন, সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন, ইলেকট্রনিকস ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও তাদের সদস্যরা অংশ নেন। এতে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের পরিচালক ও সাবেক সিটি মেয়র শওকত হোসেন, বরিশাল চেম্বার সভাপতি সাইদুর রহমান, মেট্রোপলিটন চেম্বার সভাপতি নিজামউদ্দিন, পরিচালক বিজয় কৃষ্ণ দে প্রমুখ।
ঝালকাঠিতে নগরের কাঁসারিপট্টি এলাকায় চেম্বার ভবনের সামনে প্রতিবাদবন্ধন করেন ব্যবসায়ীরা। এতে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সরদার শাহ আলম, চেম্বারের সভাপতি সালাহউদ্দিন সালেক, সাবেক সভাপতি মাহাবুব হোসেন প্রমুখ।
পিরোজপুর শহরের শহীদ ওমর ফারুক সড়কে প্রতিবাদ কর্মসূচিতে দেন জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, আতাউর রহমান শেখ, আবদুর রাজ্জাক শেখ, গোলাম মাওলা নকিব ও ওবায়দুল হক আকন।
পটুয়াখালীতে স্থানীয় প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি চলাকালে বক্তব্য দেন জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম চান, প্রবীণ ব্যবসায়ী আবুল হোসেন আবু মিয়া, শাহজালাল খান, গাজী হাফিজুর রহমান, তানভীর আহমেঞ্চদ, গাজী দেলোয়ার হোসেন, দেলোয়ার হোসেন আকন প্রমুখ।
বরগুনা শিল্প ও বণিক সমিতির উদ্যোগে সদর রোডে সমাবেশে বক্তব্য দেন সমিতির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাহাঙ্গীর কবীর, সহসভাপতি জহিরুল হক, জেলা ভাসান ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম আহাদ প্রমুখ।
ফরিদপুর: ফরিদপুরে বণিক সমিতির কার্যালয়ের সামনে মুজিব সড়কে ব্যবসায়ীরা সাদা পতাকা হাতে অংশ নেন। এতে বক্তব্য দেন সমিতির সভাপতি আওলাদ হোসেন, পরিচালক মিজানুর রহমান, স্টেশন রোড বাজার ব্যবসায়ী সমিতির এম এ জলিল প্রমুখ।
গোপালগঞ্জের প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে কর্মসূচি চলাকালে বক্তব্য দেন জেলা বণিক সমিতির সভাপতি কাজী জিন্নাত আলী, জ্যেষ্ঠ সহসভাপতি মোশাররফ হোসেন, শেখ মাসুদুর রহমান প্রমুখ।
মাদারীপুর পুরান বাজারে চেম্বার ভবনের সামনে সাদা পতাকা হাতে প্রতিবাদবন্ধন কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা। এতে বক্তব্য দেন চেম্বার সভাপতি বাবুল চন্দ্র দাস, ব্যবসায়ী নাইরুল ইসলাম দুলাল চৌধুরী প্রমুখ।
ময়মনসিংহ: ময়মনসিংহের ব্যবসায়ীরা সাদা পতাকা নিয়ে মানববন্ধন করেন। এতে বক্তব্য দেন ময়মনসিংহ বণিক সমিতির সভাপতি মো. ইকরামুল হক, পরিচালক শংকর সাহা, জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন, দোকান মালিক সমিতির সভাপতি মুসলেহ উদ্দিন প্রমুখ।
নেত্রকোনা শহরের মোক্তারপাড়ায় দত্ত মার্কেটের সামনের সড়কে জেলা চেম্বারের উদ্যোগে মানববন্ধনে বিভিন্ন ব্যবসায়ী অংশ নেন। এতে বক্তব্য দেন চেম্বারের সভাপতি ব্যবসায়ী আবদুল ওয়াহেদ, সহসভাপতি হাফিজুর রহমান, মোজামেঞ্চল হক, নাজমুশ শাহাদাৎ, আবদুস সালাম সেলু, কামরুল প্রমুখ।
ভৈরবে চেম্বারের উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীরা সাদা পতাকা হাতে নিয়ে মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে চেম্বারের সভাপতি হুমায়ুন কবির, সহসভাপতি আর এ ফারুকী শাহিন, পরিচালক জাহিদুল হক, মো. মামুন, রুহুল আমিন প্রমুখ।
নরসিংদী: নরসিংদীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নরসিংদী চেম্বারের আয়োজনে প্রতিবাদ কর্মসূচিতে চেম্বার সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে জেলার ছোট-বড় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশ নেন।