দেশজুড়ে ৩.৫জি ইন্টারনেট মেলা করছে রবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশজুড়ে ৩.৫জি ইন্টারনেট মেলা আয়োজনের ঘোষণা দিয়েছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। এতে সরকারের কয়েকটি মন্ত্রণালয় সহযোগী হিসেবে থাকছে।

রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রবি ৩.৫জি ইন্টারনেট মেলার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে উদ্বোধন করা হয়।

এই ৩.৫জি ইন্টারনেট মেলা ১৬ নভেম্বর থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত চলবে।

দেশের ৪২৯টি থানার ৫০০টি কলেজে এই মেলা হবে। ৩.৫জি ইন্টারনেট মেলায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সহায়তা দেবে।

নির্ধারিত কয়েকটি মেলায় প্রথম আলো জবস-এর উদ্যোগে এইচআর কনসালট্যান্সি বুথ থাকবে, যেখানে আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে সিভি সংগ্রহ ও কীভাবে চাকরির জন্য আবেদন করতে হয়, সে সম্পর্কে ধারণা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি  মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ। আরও উপস্থিত ছিলেন ওই মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়ুবুর রহমান খান, তথ্যসচিব মরতুজা আহমদ, রবির প্রধান বিপণন কর্মকর্তা প্রদীপ শ্রীবাস্তব, প্রধান অর্থ কর্মকর্তা মাহতাবউদ্দিন আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।