দেশবন্ধু পলিমার লিমিটেডের লেনদেন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশবন্ধু পলিমার লিমিটেডের শেয়ার লেনদেন আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শুরু হয়েছে। বেলা ১১টায় ডিএসইর সঙ্গে দেশবন্ধু পলিমারের নিবন্ধন চুক্তির মাধ্যমে লেনদেন শুরু হয়।ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) শেখ মোহাম্মদ উল্লাহ ও দেশবন্ধু পলিমারের কোম্পানি সচিব মো. লিয়াকত আলী খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সতীপতি মৈত্র, দেশবন্ধু পলিমারের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান, ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ব্রিগেডিয়ার জেনারেল মো. জহুরুল আলম, জীবন চন্দ্র দাশ, নিজাম উদ্দিন আহমেদ, দেশবন্ধু পলিমারের পরিচালক প্রভাষ চক্রবর্তী, আবুল কাশেম, ইস্যু ম্যানেজার ইউনিয়ন ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিন এম নাসের ও স্যাটকম লিমিটেডের চেয়ারম্যান মো. ওয়ালিউল্লাহ প্রমুখ।