দেশবন্ধু পলিমারের আইপিও লটারির ড্র কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশবন্ধু পলিমার লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর লটারির ড্র কাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অনুমোদন নিয়েছে। সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ ড্র অনুষ্ঠিত হবে।গতকাল রোববার দেশবন্ধু পলিমারের চতুর্থ বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।গত ২৪ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত দেশি বিনিয়োগকারীদের কাছ থেকে এবং ২৪ অক্টোবর থেকে ৬ নভেম্বর বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদনপত্র নেওয়া হয়।প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা ও মার্কেট লট হবে ৫০০টি শেয়ারে।জানা যায়, প্রতিষ্ঠানটির প্রি আইপিও পরিশোধিত মূলধন ২৪ কোটি টাকা। প্রতিষ্ঠানটি আইপিওর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের জন্য এক কোটি ৬০ লাখ শেয়ার ছেড়ে ১৬ কোটি টাকা সংগ্রহ করবে। আইপিওর পর প্রতিষ্ঠানটির মোট শেয়ারের পরিমাণ হবে চার কোটি এবং পরিশোধিত মূলধন হবে ৪০ কোটি টাকা। প্রসপেক্টাস অনুযায়ী প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ১৩ টাকা ৬৩ পয়সা।