দেশব্যাপী টাটা এইস গাড়ির সেবা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে নিটল মোটরস লিমিটেডের নিজস্ব ও অনুমোদিত সব সেবাকেন্দ্রে আজ সোমবার থেকে টাটা এইস গাড়ির নয় দিনব্যাপী সেবা উৎসব শুরু হবে, যা ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।টাটা এইসের গ্রাহকদের জন্য ‘টাটা টাচ’ শীর্ষক নতুন সেবা ধারণা ও বিভিন্ন প্যাকেজ নিয়ে এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসব চলাকালে দুই বা ততোধিক সার্ভিস প্যাকেজ কিনলে ৩ শতাংশ মূল্যছাড়, নতুন গাড়ির জন্য ৬৪ হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি, ৩৮ হাজার টাকায় রিকন ইঞ্জিন ও রিকন ইঞ্জিনের জন্য বুকিং দিলে তিন হাজার টাকা ছাড় পাবেন ক্রেতারা। প্রথম ছয় হাজার গাড়ির জন্য এ সুবিধা প্রযোজ্য। রাজধানীর মহাখালীতে নিটল সেন্টারে আজ বেলা তিনটায় উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন টাটা মটরসের আন্তর্জাতিক ব্যবসায়ের গ্রাহকসেবা প্রধান এ কে গুপ্তা। আরও উপস্থিত থাকবেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ ও নিটল মোটরসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুসাব্বির আহমাদ। বিজ্ঞপ্তি।