দেশব্যাপী ভিট ক্রিমের জনসচেতনতামূলক কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেয়ার রিমুভাল ক্রিম-ভিটের উদ্যোগে অবৈধ আমদানিকারকদের বিরুদ্ধে দেশব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম চলছে। ভিট পণ্যের আমদানি সম্পর্কে হাইকোর্টের এক নির্দেশনায় বলা হয়, রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড ছাড়া দেশে আর কোনো ভিটের লোগো-সংবলিত পণ্য আমদানি ও সরবরাহের অনুমতি নেই। এই আদেশ সম্পর্কে ক্রেতা ও ব্যবসায়ীদের সচেতন করতে সম্প্রতি ঢাকার বেগম বাজার পাইকারি মার্কেট ও চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে চালানো হয় প্রচারণামূলক কর্মসূচি। বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট থানার একটি টিমও এই কর্মসূচিতে অংশ নেয়। বিজ্ঞপ্তি