দেশব্যাপী স্প্রাইটের নতুন প্রচারাভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোকাকোলার লেমন ব্র্যান্ড স্প্রাইটের ‘সেরকম ক্লিয়ার চ্যালেঞ্জ’ শীর্ষক ইয়ুথ অ্যাক্টিভেশন কর্মসূচি এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে।নতুন ক্যাম্পেইন তথা প্রচারাভিযানের অংশ হিসেবে শুরুতেই ঢাকায় ১০টির বেশি এবং চট্টগ্রামে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। কোকাকোলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কর্মসূচি তরুণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তাঁরা রেডিও জকি সায়েম, আমব্রিন ও শান্তকে পেয়ে আনন্দিত হন। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম দুই নগরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ২৫ হাজারেরও বেশি বোতলজাত স্প্রাইট বিতরণ করা হয়।