প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্লাস্টিকের তৈরি তৈজসপত্র ও গৃহস্থালিসামগ্রী এবং অ্যালুমিনিয়াম ও অ্যানামেলের তৈরি গৃহস্থালিসামগ্রী ও তৈজসপত্রের মূসক অব্যাহতি শেষ পর্যন্ত বহাল রাখা হয়েছে। ২০১৩-১৪ অর্থবছরের বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী এই মূসক অব্যাহতি সুবিধা প্রত্যাহারের প্রস্তাব করেছিলেন। তবে বাজেট পাসের আগে এই সুবিধা বহাল রাখার সিদ্ধান্তে এই খাতের উদ্যোক্তাদের মূসক দিতে হবে না। ফলে উৎপাদন খরচ কমবে, যা বাজারে একই ধরনের বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে।