দেশি পরামর্শ সেবায় উৎসে কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় বড় প্রতিষ্ঠান বিভিন্ন কাজে পরামর্শ সেবা নেয়। এ ধরনের সেবার বিনিময়ে ওই প্রতিষ্ঠান সেবাদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে টাকা দেয়। এখন থেকে এ ধরনের পরামর্শ সেবার বিল পরিশোধের সময় ১০ শতাংশ হারে উৎসে কর কেটে রাখতে হবে। তবে বিলের পরিমাণ ২৫ লাখ টাকার বেশি হলে উৎসে কর বেড়ে হবে ১২ শতাংশ। এ ছাড়া যেকোনো পেশাদারি সেবার বিল পরিশোধেও একই হারে উৎসে কর প্রযোজ্য হবে।