দেশীয় বাজারে পাওয়া যাচ্ছে বিবিএসের নতুন কেব্ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবিএস কেব্লসের উৎপাদিত বিশ্বমানের কেব্ল এখন স্থানীয় বাজারে পাওয়া যাচ্ছে। গত সোমবার বিবিএস কেব্লসের নতুন পণ্যের উৎপাদন ও বিপণন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিবিএস কেব্লস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু নোমান হাওলাদার, পরিচালক হাসান মোর্শেদ চৌধুরী, মোহাম্মদ রুহুল মজিদ ও মো. আশরাফ আলী খান।অনুষ্ঠানে বিবিএসের ব্যবস্থাপনা পরিচালক আবু নোমান হাওলাদার বলেন, বর্তমানে বিদ্যুতের ব্যবহার বাড়ছে। একই সঙ্গে কেবেলর চাহিদা বাড়ছে। ক্রমবর্ধমান এই চাহিদা মেটাতে বিবিএস কেব্লস যাত্রা শুরু করেছে। দেশীয় চাহিদা মিটিয়ে অচিরেই বিশ্ববাজারে এটি প্রবেশ করতে পারবে বলে তিনি জানান। গাজীপুরের শ্রীপুরে বিবিএস কেব্লস লিমিটেডের কারখানা স্থাপন করা হয়েছে। এ প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য ১০১ শতাংশ কন্ডাক্টিভিটি-সম্পন্ন, লেডফ্রি ও নিরাপদ। বিজ্ঞপ্তি।