দেশে আদিত্য বিরলা গ্রুপের আল্ট্রাটেক সিমেন্টের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আদিত্য বিরলা গ্রুপ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের সিমেন্ট ব্র্যান্ড আল্ট্রাটেক উদ্বোধনের ঘোষণা দিয়েছে।ঢাকার একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে আল্ট্রাটেক সিমেন্টের বাংলাদেশ অপারেশনসের কান্ট্রি হেড দেব ব্যানার্জি এবং আল্ট্রাটেক সিমেন্টের ইন্টারন্যাশনাল বিজনেসের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক আগারওয়ালসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে আল্ট্রাটেক সিমেন্টের ১১টি ইন্টিগ্রেটেড ও একটি হোয়াইট সিমেন্ট প্ল্যান্ট রয়েছে ভারতে। এ ছাড়া একটি ক্লিংকারাইজেশন প্ল্যান্ট রয়েছে সংযুক্ত আরব আমিরাতে। এ ছাড়া এর ১৫টি গ্রাইন্ডিং ইউনিটের ১১টি রয়েছে ভারতে, দুটি আরব আমিরাতে, একটি বাহরাইনে এবং একটি বাংলাদেশে। আর প্রতিষ্ঠানটির পাঁচটি টার্মিনালের চারটি রয়েছে ভারতে ও একটি শ্রীলঙ্কায়।তিন হাজার কোটি মার্কিন ডলার মূল্যমানের প্রতিষ্ঠান আদিত্য বিরলা গ্রুপের একটি অংশ হচ্ছে আল্ট্রাটেক। বিজ্ঞপ্তি।