দেশে আন্তর্জাতিক ব্র্যান্ড রোকার কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাথরুম ও স্যানিটারি ওয়্যার সামগ্রীর আন্তর্জাতিক ব্র্যান্ড ‘রোকা’ বাংলাদেশে বিপণন-কার্যক্রম শুরু করেছে। রাজধানীর একটি হোটেলে সম্প্রতি রোকার বিপণন-কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান। এ সময় উপস্থিত ছিলেন রোকার মধ্যপ্রাচ্যের কান্ট্রি ম্যানেজার ভিক্টর স্কুন এবং দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপক ক্রিস্টিয়ান বেলোসো।দেশে রোকা ব্র্যান্ডের সামগ্রী বিপণনের জন্য অনুমোদিত প্রতিষ্ঠান হলো ইনেডসোর গ্রুপ। তারা রোকার সামগ্রী বেচাকেনা ও ক্রেতাদের প্রয়োজন মেটাতে গুলশানে একটি বিক্রয়কেন্দ্র খুলেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ১৯১৭ সালে স্পেনের রোকা করপোরেশন বার্সেলোনায় প্রথম কারখানা স্থাপনের মাধ্যমে যাত্রা শুরু করে। বর্তমানে ৭৩টি দেশে এই প্রতিষ্ঠানের কারখানা আছে। এসব কারখানায় উৎপাদিত বাথরুম ও স্যানিটারি ওয়্যার সামগ্রী ১৩৬টি দেশে বাজারজাত করছে রোকা।