দেশে আমেরিকান ব্র্যান্ড টাপারওয়্যার যাত্রা শুরু করেছে
দেশের বাজারে যুক্তরাষ্ট্রভিত্তিক খাদ্য পরিবেশন, সংরক্ষণ ও কিচেনওয়্যার ব্র্যান্ড টাপারওয়্যারের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। ঢাকার একটি হোটেলে গত শনিবার এক অনুষ্ঠানে কোম্পানির কার্যক্রম উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে জানানো হয়, টাপারওয়্যার প্রাথমিকভাবে ঢাকা থেকে কার্যক্রম শুরু করলেও ধীরে ধীরে তা চট্টগ্রাম, সিলেট, খুলনাসহ অন্যান্য জেলা শহরেও বিস্তৃত করা হবে।টাপারওয়্যারের ভারতীয় উপমহাদেশের ব্যবস্থাপনা পরিচালক আশা গুপ্তা বলেন, ‘বাংলাদেশে আমাদের লক্ষ্য হলো নারীদের স্বাবলম্বী করে তোলা এবং স্মার্ট ও আকর্ষণীয় কিচেনওয়্যারের মাধ্যমে গৃহিণীদের নিত্যদিনের জীবনযাত্রা আরও সহজ করা।’অনুষ্ঠানে দেশের খ্যাতনামা রন্ধন বিশেষজ্ঞ সিদ্দিকা কবীর বলেন, ‘আমি বিশ্বাস করি যে টাপারওয়্যার অবশ্যই দেশের কিচেন-ব্যবস্থাকে আরও আধুনিক ও উন্নত করবে।’বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকম লিমিটেডের চেয়ারম্যান গীতি আরা সাফিয়া চৌধুরী বলেন, টাপারওয়্যারের আগমনের ফলে বাংলাদেশের নারীরা পরিবার দেখাশোনার পাশাপাশি আর্থিকভাবেও স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন।নারী উন্নয়নে টাপারওয়্যার ৬০ বছরের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে। বর্তমানে বিশ্বের ১০০টির বেশি দেশে এ কোম্পানির কার্যক্রম পরিচালিত হচ্ছে।টাপারওয়্যার এরই মধ্যে টাপারওয়্যার ‘ফরচুন মোস্ট এডমায়ার্ড কোম্পানিজ’-এর তালিকাভুক্ত হয়েছে। সে সঙ্গে অর্জন করেছে ‘রেড ডট ডিজাইন’ পুরস্কারও। বিজ্ঞপ্তি।