দেশে আসছে স্যামসাং টাইজেন স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে আসছে স্যামসাং টাইজেন স্মার্টফোন
দেশে আসছে স্যামসাং টাইজেন স্মার্টফোন

টাইজেন অপারেটিং ব্যবস্থার স্মার্টফোন বাংলাদেশের বাজারে আনতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি স্যামসাং। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এটি দেশের বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে স্যামসাং বাংলাদেশ। নতুন এ ফোনটির মডেল স্যামসাং টাইজেন জেড১।
টাইজেন হলো প্রযুক্তি নির্মাতাপ্রতিষ্ঠান লিনাক্স, ইন্টেল, টাইজেন ও স্যামসাংয়ের যৌথ উদ্যোগে তৈরি একটি মুক্ত অপারেটিং ব্যবস্থা। স্মার্টফোন, স্মার্টওয়াচ, স্মার্টটিভিসহ আধুনিক ইলেকট্রনিক পণ্যে টাইজেন অপারেটিং ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে।
বর্তমানে স্যামসাংয়ের স্মার্টওয়াচসহ কয়েকটি পণ্যে টাইজেন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হচ্ছে। স্যামসাংসহ বিশ্বের বেশির ভাগ স্মার্টফোনই অ্যান্ড্রয়েড অপারেটিং ব্যবস্থাভিত্তিক। অ্যান্ড্রয়েডের আধিপত্য কমানোর উদ্দেশ্যেই যৌথ উদ্যোগে টাইজেন অপারেটিং ব্যবস্থাকে বাজারে আনছে স্যামসাং।
টাইজেনের বাজারজাত প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সি এস মুন বলেন, ‘বাংলাদেশের স্মার্টফোন বাজার ক্রমশই পরিবর্তিত হচ্ছে। এখনো প্রচুর মুঠোফোন ব্যবহারকারী সাধারণ ফিচার ফোন (সাধারণ মুঠোফোন) ব্যবহার করে। স্যামসাং জেড১ বাংলাদেশের ব্যবহারকারীদের স্থানীয় চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করে প্রস্তুত করা হয়েছে। এর ফলে বর্তমান ফিচার ফোন ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহার করা সহজ হবে।’
সি এস মুন আরও জানান, বাংলাদেশের জন্য তৈরি স্যামসাং জেড১ প্রস্তুত করা হয়েছে ভিয়েতনামে অবস্থিত স্যামসাং কারখানায়। আর স্থানীয় কাস্টমাইজেশনের কাজ করছে বাংলাদেশে স্যামসাংয়ের গবেষণাপ্রতিষ্ঠান—স্যামসাং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসআরবিডি)।
জানা গেছে, ভিয়েতনামে অবস্থিত স্যামসাং কারখানাতে প্রতি মাসে দুই কোটি মুঠোফোন তৈরি করা হয়। ফোনটির হার্ডওয়্যার ভিয়েতনামে প্রস্তুত করা হলেও সফটওয়্যার তৈরি করেছে এসআরবিডি বাংলাদেশ। ২০১১ সালে কার্যক্রম শুরু করা স্যামসাংয়ের এ গবেষণাপ্রতিষ্ঠানটিতে বর্তমানে ৫০০ জন প্রকৌশলী কাজ করেন, যাঁদের বেশির ভাগই বাংলাদেশি।
সাশ্রয়ী মূল্যে স্যামসাং জেড১ এ থাকছে স্থানীয় চাহিদার জন্য কার্যকরী সফটওয়্যার ও অ্যাপ্লিকেশনস।
ডুয়েল বা দুটি সিমভিত্তিক এই স্মার্টফোনটিতে রয়েছে ১ দশমিক ২ গিগাহার্টজ ডুয়েল কোর প্রসেসর, ৭৬৮ মেগাবাইট র্যাম, ৪ গিগাবাইট মেমোরি এবং ১ হাজার ৫০০ ওয়াটের এমএএইচ ব্যাটারি। সহজে ভিডিও চ্যানেল দেখার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে স্মার্টফোনটিতে।