দেশে এখন ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট ১২ হাজারের বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় অগ্রণী ব্যাংক, ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক ও উত্তরা ব্যাংক সম্প্রতি দুই হাজার এজেন্ট লোকেশন নিয়ে ওয়েস্টার্ন ইউনিয়নের সঙ্গে যুক্ত হওয়ায় বাংলাদেশে ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট লোকেশনের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেছে।বাংলাদেশের ৬৪টি জেলায় ৫০৯টি থানার গ্রাহকেরা এখন বিদেশ থেকে স্বজনদের পাঠানো অর্থ গ্রহণ করতে পারবেন। কিছু এজেন্ট লোকেশনে গতানুগতিক অফিস সময়ের বাইরে, এমনকি ছুটির দিনেও ওয়েস্টার্ন ইউনিয়নের মানি ট্রান্সফার বা অর্থ স্থানান্তর সেবা দিয়ে থাকে।ওয়েস্টার্ন ইউনিয়নের পূর্ব ও দক্ষিণ এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্যাটরিসিয়া রিঙ্গেন জানান, বাংলাদেশের ২০টি শীর্ষস্থানীয় ব্যাংকের মাধ্যমে পরিচালিত ১২ হাজার এজেন্ট লোকেশন ওয়েস্টার্ন ইউনিয়নের সেবা প্রদানে নিয়োজিত রয়েছে। ওয়েস্টার্ন ইউনিয়ন এ দেশে ১৮ বছর ধরে কাজ করছে। বিজ্ঞপ্তি।