দেশে এয়ারটেলের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন সেবা প্রদানকারী ভারতী এয়ারটেল বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনার প্রথম বর্ষপূর্তি উদ্যাপন করেছে।গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে ভারতীয় প্রতিষ্ঠান এয়ারটেলের যাত্রা শুরু হয়। ওই বছরের জানুয়ারি মাসে বাংলাদেশের ওয়ারিদ টেলিকমের ৭০ শতাংশ মালিকানা কিনে নেয় ভারতী এয়ারটেল।রাজধানীর বনানীতে এয়ারটেলের নিজস্ব কার্যালয়ে গতকাল মঙ্গলবার প্রথম বর্ষপূর্তি উদ্যাপন করা হয়।বর্ষপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টবিট বলেন, ‘বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় বিশ্বমানের সেবা পৌঁছে দিতে এয়ারটেল কাজ করে যাচ্ছে।’ প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এয়ারটেলের গ্রাহকেরা ২৩ ডিসেম্বর রাজধানীর স্টার সিনেপ্লেক্সে বিনা মূল্যে কুংফু পান্ডা-২ ও পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস ছবি দুটি দেখতে পারবেন। এ ছাড়া কক্সবাজারের সমুদ্রসৈকতে এয়ারটেল ‘পার্টি উইথ ফ্রেন্ডস’ শীর্ষক কনসার্ট তথা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিয়েছে। বিজ্ঞপ্তি।