দেশে কাতারের দোহা ব্যাংকের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতারের অন্যতম বাণিজ্যিক ব্যাংক দোহা ব্যাংক কিউএসসি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে রিপ্রেজেনটেটিভ অফিস বা শাখা কার্যালয় খুলেছে। রাজধানীর হোটেল ওয়েস্টিনে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে কার্যালয়টির উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে দোহা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আর সীথারমণ বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি অন্যতম উদীয়মান বাজার। এ দেশে কার্যক্রম সম্প্রসারণের ফলে দোহা ব্যাংক এখানকার ব্যবসায়িক সমৃদ্ধিতে অংশ নিতে পারবে। দোহা ব্যাংক ১৯৭৯ সালে যাত্রা শুরু করে। বিজ্ঞপ্তি