দেশে গোদরেজ হেয়ার কালারের বিপণন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ‘গোদরেজ হেয়ার কালার’-এর বিপণন কার্যক্রম উদ্বোধন করা হয়।পণ্যটির মোড়ক উন্মোচন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটপির চেয়ারম্যান সাংসদ রেজা আলী, গোদরেজ সারা লির (ভারত) সিওও আর ভেংকেটশ্বর, ভাইস প্রেসিডেন্ট মোহন সাপ্রে, মহাব্যবস্থাপক ডিসি ঘোষ, কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) এম বদরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।দিলীপ বড়ুয়া বলেন, সরকার ইতিমধ্যে দেশে বিনিয়োগ-বান্ধব রাজনৈতিক পরিবেশ ও সংস্কৃতি গড়ে তুলতে সক্ষম হয়েছে। পণ্যের মানের ব্যাপারে উদ্যোক্তাদের মনোযোগ আকর্ষণ করে তিনি বলেন, পণ্য প্রসিদ্ধ হলেও এর গুণগতমানের প্রতিও দৃষ্টি রাখতে হবে। বিজ্ঞপ্তি।