দেশে জাপানি বিিনয়োগ বাড়ানোর আহ্বান
বিনিয়োগের জন্য বাংলাদেশকে ‘উত্তম গন্তব্য’ আখ্যায়িত করে এ দেশে জাপানের আরও অধিক পরিমাণ বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। একই সঙ্গে বাংলাদেশি রপ্তানি পণ্য, বিশেষ করে চামড়া ও চামড়াজাত পণ্যের জন্য জাপানের বাজারকে অত্যন্ত আকর্ষণীয় বলেও মত দেন মন্ত্রী।
রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল বুধবার ঢাকাস্থ জাপান কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এবং জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) নেতাদের সঙ্গে এক মধ্যাহ্নভোজসভায় এ অভিমত ব্যক্ত করেন তোফায়েল আহমেদ। জাপািন কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করলে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে তিনি প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন। প্রয়োজনে জাপানি বিনিয়োগকারীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও মন্ত্রী জানান।
সভায় জাপািন প্রতিনিধিদলের পক্ষ থেকে মন্ত্রীর কাছে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। এসব সুপারিশের মধ্যে রয়েছে সরকারের অর্থনৈতিক নীতিতে সরাসরি বিদেশি বিনিয়োগকে (এফডিআই) সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান, পূর্বমুখী সরকারি নীতি গ্রহণ, বাণিজ্য ও বিনিয়োগের সঙ্গে যুক্ত সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমকে একই ছাতার নিচে নিয়ে আসা, বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও তার বাইরের এলাকার অবকাঠামোগত উন্নয়ন, কোম্পানির পরিশোধিত মূলধন ১০ কোটি টাকার বেশি হলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ও তালিকাভুক্তির আইিন শর্ত শিথিল করা ইত্যাদি।
উল্লেখ্য, ২০১২-১৩ অর্থবছরে জাপান থেকে নয় কোটি ৯০ লাখ ডলারের প্রত্যক্ষ বিনিয়োগ এসেছে বাংলাদেশে, যেখানে মোট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে ১৭৩ কোটি ডলারের৷
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, জাপানের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী বাংলাদেশ। যেকোনো খাতে জাপানি বিনিয়োগকে স্বাগত জানানো হবে। বর্তমানে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) জাপািন বিনিয়োগ রয়েছে। সরকার আরও ছয়টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কার্যক্রম হাতে নিয়েছে। এগুলোতে জাপানের বিনিয়োগের সুযোগ রয়েছে।
বিদেশি বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি সরকার দেশি রপ্তািনপণ্যের বৈচিত্র্য আনার ক্ষেত্রেও বিশেষ নজর দিচ্ছে বলে জানান মন্ত্রী।
সভায় জাপানের সুমিটমো করপোরেশন, ব্যাংক অব টোকিও মিটসু্বিিশ ও আইটোচু করপোরেশরনের প্রতিনিিধরা এবং বাংলাদেশের উত্তরা মটরসের চেয়ারম্যান মতিউর রহমান, লেদারেক্স ফুটওয়্যারের এমডি নাজমুল হাসান, হক বে অটোমোবাইলসের এমডি আবদুল হক উপস্থিত ছিলেন।