দেশে জাহাজভাঙা ও পুনরুৎপাদন বোর্ড গঠন করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে জাহাজভাঙা শিল্পের জন্য জাহাজভাঙা ও পুনরুৎপাদন (শিপ বিল্ডিং অ্যান্ড রিসাইক্লিং) বোর্ড গঠনের কাজ শুরু করেছে শিল্প মন্ত্রণালয়। এই বোর্ডের মাধ্যমে জাহাজভাঙা শিল্পকে পরিবেশবান্ধব করে তোলা হবে।জাহাজভাঙা ও পুনরুৎপাদন বিধিমালা নিয়ে আয়োজিত আন্তমন্ত্রণালয় সভায় শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।শিল্পমন্ত্রীর সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান মো. আতাউর রহমান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলামসহ জাহাজভাঙা শিল্পের মালিকেরা উপস্থিত ছিলেন।শিল্প মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে গতকাল এসব তথ্য জানানো হয়।সভায় বক্তারা জাহাজভাঙা ও পুনরুৎপাদন বিধিমালা-২০১১-এর কিছু সংশোধনীর সুপারিশ তুলে ধরেন। তবে বিধিমালাটি সংশোধন না হওয়া পর্যন্ত বিদ্যমান বিধিমালা অনুসরণ করেই সব সংস্থাকে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।সভায় শিল্পমন্ত্রী বলেন, কর্মসংস্থান সৃষ্টির জন্য টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়ন প্রয়োজন। এ জন্য একটি শিল্প আইন তৈরি করা হচ্ছে। পরিবেশ সুরক্ষায় এ আইনে প্রতিটি শিল্প-কারখানায় বর্জ্য শোধনাগার (ইটিপি) নির্মাণ বাধ্যতামূলক করা হবে।