দেশে তৈরি ওষুধের রপ্তানি বেড়ে চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে তৈরি ওষুধের রপ্তানি বেড়েই চলেছে। তার প্রমাণ মিলেছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যেও। সংস্থাটি বলছে, চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম মাসেই ওষুধের রপ্তানি বেড়েছে আগের বছরের একই সময়ের চেয়ে ৩১ শতাংশ। ইপিবির হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাসে ৭২ লাখ ৭০ হাজার ডলারের ওষুধ রপ্তানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এই পণ্যের রপ্তানির পরিমাণ ছিল ৫৫ লাখ ৪০ হাজার ডলার। জুলাই মাসের এই রপ্তানি ছাড়িয়ে গেছে ইপিবি নির্ধারিত রপ্তানির লক্ষ্যমাত্রাও। জুলাই মাসে যেখানে রপ্তানির এ লক্ষ্যমাত্রা ছিল ৬৭ লাখ ডলার, সেখানে লক্ষ্যমাত্রার চেয়ে ৮ দশমিক ৫১ শতাংশ বেশি রপ্তানি হয়েছে। এর আগে ২০১২-১৩ অর্থবছরে এ দেশ থেকে পাঁচ কোটি ৯৮ লাখ ডলারের ওষুধ রপ্তানি হয়েছে। গত ২০১৩-১৪ অর্থবছরে রপ্তানি হয়েছে ছয় কোটি ৯২ লাখ ডলারের ওষুধ। এক বছরে রপ্তানি বেড়েছে ১৫ দশমিক ৭৫ শতাংশ। ইপিবির তথ্য অনুযায়ী, গত অর্থবছরে বিশ্বের ১০০টির বেশি দেশে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে মিয়ানমার, শ্রীলঙ্কা, কেনিয়া, ফিলিপাইন, যুক্তরাজ্য, ব্রাজিল ও ভিয়েতনাম। নিজস্ব প্রতিবেদক