দেশে থাই বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ
বাংলাদেশের আটটি খাতে থাইল্যান্ডের উদ্যোক্তাদের বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। খাতগুলো হচ্ছে—ফার্মাসিউটিক্যালস, পুঁজিবাজার, পাট ও পাটজাত পণ্য, পর্যটন, বস্ত্র ও তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ।বাংলাদেশ-থাইল্যান্ড চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিটিসিসিআই) ৩৯ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধিদল সম্প্র্রতি থাইল্যান্ড গিয়ে সেখানকার উদ্যোক্তাদের এসব খাতে বিনিয়োগের আহ্বান জানায়। এতে থাই উদ্যোক্তারা আগ্রহ ব্যক্ত করেন। বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও বিটিসিসিআইয়ের সভাপতি এম এ মুমেনের নেতৃত্বে প্রতিনিধিদলটি থাইল্যান্ড সফর করে। এ সময় বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে সেখানকার একটি হোটেলে এক রোড শোর আয়োজন করা হয়। এতে দেশের আটটি খাতে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনার চিত্র তুলে ধরা হয়।এর মধ্যে জনতা জুট মিলসের এমডি মাহামুদুল হক ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ মনিটর পত্রিকার সম্পাদক কাজী ওয়াহিদুল আলম পর্যটন, ঢাকা চেম্বারের পরিচালক টি আই এম নুরুল কবীর তথ্যপ্রযুক্তি ও টেলিকম, অ্যাপেক্স এডেলসিক ফুটওয়্যারের এমডি নাসিম মঞ্জুর চামড়া ও চামড়াজাত পণ্য, বাংলাদেশ হিমায়িত মত্স্য ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক হিমায়িত মত্স্য এবং নিউ এজ গার্মেন্টসের পরিচালক আসিফ ইব্রাহিম বস্ত্র ও পোশাক খাতের সম্ভাবনা তুলে ধরেন। বিজ্ঞপ্তি।