দেশে নতুন মডেলের ফোর্ড গাড়ি এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বাজারে নতুন মডেলের ফোর্ড গাড়ি এনেছে এজি অটোমোবাইলস। গত রোববার গাড়িটির বাজারজাতের উদ্বোধন করেন এজি অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক হোসেন খালেদ l ছবি: এজি অটোমোবাইলসের সৌজন্যে
দেশের বাজারে নতুন মডেলের ফোর্ড গাড়ি এনেছে এজি অটোমোবাইলস। গত রোববার গাড়িটির বাজারজাতের উদ্বোধন করেন এজি অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক হোসেন খালেদ l ছবি: এজি অটোমোবাইলসের সৌজন্যে

দেশের বাজারে নতুন মডেলের ফোর্ড ইকোস্পোর্ট ব্ল্যাক এডিশন গাড়ি এনেছে এজি অটোমোবাইলস লিমিটেড। এটি ফোর্ডের নির্মিত প্রিমিয়ার কমপ্যাক্ট এসইউভির সীমিত সংস্করণ।
এজি অটোমোবাইলসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, ফোর্ড কোম্পানি থেকে মাত্র ১২টি গাড়ি বাংলাদেশের জন্য বরাদ্দ দিয়েছে। এই সীমিতসংখ্যক গাড়ি ক্রেতাকে একটি সনদ দেওয়া হবে, যাতে ১২টি গাড়ির মধ্যে ওই ক্রেতার গাড়ির নম্বরটি উল্লেখ থাকবে।
গত রোববার এজি অটোমোবাইলসের গুলশান-তেজগাঁও লিংক রোডের বিক্রয়কেন্দ্রে নতুন মডেলের এই ফোর্ড গাড়ির বাজারজাতের উদ্বোধন করেন এজি অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হোসেন খালেদ। এ সময় প্রতিষ্ঠানের পরিচালক (অপারেশনস) ইউসুফ আমান, মহাব্যবস্থাপক (অপারেশনস) সৈয়দ ইকবাল আহমেদ, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং আনিস খান, হেড অব সেলস ফ্লিট হাসিনা পারভিন প্রমুখ।