দেশে নতুন সিরিজের বিএমডব্লিউ গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক্সিকিউটিভ মোটরস লিমিটেড (ইএমএল) দেশের বাজারে জার্মানির বিখ্যাত ব্র্যান্ড বিএমডব্লিউর নতুন মডেলের একটি গাড়ি নিয়ে এসেছে। রাজধানীর একটি হোটেলে গত শুক্রবার গাড়িটির বিপণন কার্যক্রমের উদ্বোধন করেন দেশে বিএমডব্লিউর অনুমোদিত আমদানিকারক ও পরিবেশক এক্সিকিউটিভ মোটরস লিমিটেডের মহাব্যবস্থাপক দেওয়ান মোহাম্মদ সাজিদ আফজাল। বিএমডব্লিউ থ্রি সিরিজের নতুন এই গাড়ি ১,৫০০ সিসি বিশিষ্ট। এটি এই সিরিজের সিক্সথ জেনারেশন বা ষষ্ঠ প্রজন্মের গাড়ি। থ্রি সিরিজের ৩১৮ আই মডেলের গাড়িটি জ্বালানি-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। এটি বিক্রিতে পাঁচ বছরের বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা আছে।
বিজ্ঞপ্তি