দেশে প্রথম পলিয়েস্টার সুতার কাঁচামাল তৈরির কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পলিয়েস্টার সুতার কাঁচামাল তৈরির কারখানা স্থাপন উপলক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ অন্যরা l ছবি: দেশবন্ধু গ্রুপের সৌজন্যে
পলিয়েস্টার সুতার কাঁচামাল তৈরির কারখানা স্থাপন উপলক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ অন্যরা l ছবি: দেশবন্ধু গ্রুপের সৌজন্যে

স্থানীয় দেশবন্ধু গ্রুপ দেশে প্রথমবারের মতো পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার (পিএসএফ) বা পলিয়েস্টার সুতার কাঁচামাল তৈরির কারখানা স্থাপন করছে।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী ঘাটে ৩০ একর জমিতে এক হাজার কোটি টাকা ব্যয়ে দেশবন্ধু ফাইবার লিমিটেড নামে এ কারখানা স্থাপন করা হবে। দুই বছরের মধ্যে পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে। প্রকল্পটিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আট লোকের কর্মসংস্থান হবে।
এই প্রকল্প স্থাপনের লক্ষ্যে গতকাল শনিবার ঢাকার সোনারগাঁও হোটেলে যুক্তরাষ্ট্রের কেইমটেক্স গ্রুপের সঙ্গে চুক্তি হয়েেছ দেশবন্ধু গ্রুপের।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এতে নরসিংদী-২ আসনের সংসদ কামরুল আশরাফ খান, দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা, এমডি গোলাম রহমান, উপদেষ্টা সারোয়ার জাহান তালুকদার ও প্রধান অর্থ কর্মকর্তা এম এ বশির আহম্মেদ, যুক্তরাষ্ট্রের কেইমটেক্স গ্রুপের চেয়ারম্যান ও সিইও সিন ম, ভাইস প্রেসিডেন্ট অজয় দাশ পুত্রী প্রমুখ উপস্থিত ছিলেন।