দেশে প্রথমবারের মতো ক্ষুদ্র স্বাস্থ্যবিমা চালু হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রথমবারের মতো দরিদ্রদের উপযোগী ক্ষুদ্র স্বাস্থ্যবিমার প্রচলন হলো ময়মনসিংহে।ইনস্টিটিউট অব মাইক্রোফিন্যান্সের (আইএনএম) মাইক্রোইনস্যুরেন্স রিসার্চ ইউনিটের উদ্যোগে ‘নিরাময়’ নামের প্রকল্পটির আওতায় সেবা দেবে ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতাল। প্রকল্পের সঙ্গে আছে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি, জেনারেল ফার্মাসিউটিক্যালস, আসপাডা, পপি ও এসএসএস। এ ব্যাপারে গত শুক্রবার একটি চুক্তি হয়েছে। আইএনএমের মাইক্রোইনস্যুরেন্স রিসার্চ ইউনিটের সৈয়দ মইনুল আহসান এবং মেডিকেল কলেজের পরিচালক খন্দকার মো. আনোয়ারুল হক এই চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির। আরও উপস্থিত ছিলেন সাংসদ মতিউর রহমান, কে এম খালিদ বাবু, রেজা আলী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রশান্ত ভূষণ বড়ুয়া, ময়মনসিংহের জেলা প্রশাসক জহিরুল হক, মেডিকেল কলেজের চেয়ারম্যান মোমেনুল হক এবং গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসির এ চৌধুরী। বিজ্ঞপ্তি।