প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কেটিং ফিউচার ব্র্যান্ডের উদ্যোগে সম্প্রতি কৌশল ও গল্প বলা, ডিজিটাল বিশ্বে মিডিয়া পরিকল্পনা এবং ডিজিটাল যুগে ভোক্তাদের ব্র্যান্ডের সঙ্গে সংযুক্ত করার জন্য মিডিয়া কৌশলের ওপর তিন দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। মার্কেটিং ফিউচারের চেয়ারম্যান ও সহপ্রতিষ্ঠাতা ডেভ মেগগয়েন, সহপ্রতিষ্ঠাতা ও পার্টনার ফাইয়াজ আহমেদ, জুলফিকার আহমেদ এবং মুনীর আহমেদ খান এই সেশনে উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে ছিল নেসলে, বার্জার পেইন্টস, ইনসিগনিয়া, পারটেক্স স্টার, অ্যাপেক্স, বিকাশ, র্যাং গ্স প্রপার্টিজ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। বিজ্ঞপ্তি