দেশে ফ্রিজ, টিভি ও এসি তৈরি করবে বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গার্হস্থ্য ইলেকট্রনিক-সামগ্রী বাজারজাতকারী প্রতিষ্ঠান বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এবার দেশে রেফ্রিজারেটর, টেলিভিশন ও এয়ার কন্ডিশনার তৈরি করবে।এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি ময়মনসিংহের ভালুকার কাঁঠালীতে বাটারফ্লাই ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড নামের একটি কারখানা গড়ে তুলছে।বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ মান্নান গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে কারখানাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল নতুন কারখানা স্থাপনের তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রায় ৬০ বিঘা জায়গাজুড়ে কারখানাটি নির্মিত হচ্ছে। ২০১১ সালের সেপ্টেম্বর মাস থেকে কারখানাটি চালু হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই কারখানায় ৮০০ লোকের কর্মসংস্থান হবে।অনুষ্ঠানে বাটারফ্লাই মার্কেটিংয়ের অর্থপরিচালক সৈয়দ আছাদুজ্জামান এবং বিপণন ও বিক্রয় পরিচালক মুস্তাফিজুর রহমান সাজিদসহ পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।