প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদ্য সমাপ্ত ২০১৩-১৪ অর্থবছর শেষে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা স্থিতি দাঁড়িয়েছে দুই হাজার ১৫৫ কোটি ৮০ লাখ (২১ দশমিক ৫৫৮ বিলিয়ন) ডলার। রিজার্ভের এই স্থিতি তার আগের, অর্থাৎ ২০১২-১৩ অর্থবছর শেষে থাকা রিজার্ভ স্থিতির ৪০ দশমিক ৮ শতাংশ বেশি। ওই অর্থবছর শেষে, মানে ২০১৩ সালের ৩০ জুন রিজার্ভের স্থিতি ছিল এক হাজার ৫৩১ কোটি ২৩ লাখ (১৫ দশমিক ১২৩ বিলিয়ন) ডলার। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায়, গত বছরের আগস্ট মাসে ১৬ বিলিয়ন, অক্টোবরে ১৭ বিলিয়ন, ডিসেম্বরে ১৮ বিলিয়ন, ফেব্রুয়ারিতে ১৯ বিলিয়ন ও এপ্রিল মাসে ২০ বিলিয়ন ডলারের স্তর অতিক্রম করে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ।সর্বশেষ গত ১৬ জুন তা ২১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।
নিজস্ব প্রতিবেদক