প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, বিগত কয়েক বছরে দেশের ব্যাংক হিসাব (অ্যাকাউন্ট) চার কোটি থেকে বেড়ে আট কোটি হয়েছে। গ্রামের শ্রমজীবী মানুষ এখন দুবেলা পেট ভরে খেয়েও ব্যাংকে উদ্বৃত্ত জমা করছে। বাংলাদেশের অর্থনীতি এখন অনেক শক্তিশালী হয়েছে। টাকার মান বাড়ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত শুক্রবার বাংলাদেশ ব্যাংক আয়োজিত বিভিন্ন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে গভর্নর তাঁর রচিত বঙ্গবন্ধু সহজপাঠ পুস্তিকাটির পুনর্মুদ্রণের মোড়ক উন্মোচন করেন এবং সর্বস্তরের অতিথির মাঝে বিতরণ করেন। গভর্নর বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না।
বাসস