দেশে ভারতের অ্যাপোলো টায়ারের বিপণন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেড ভারী ও হালকা যেকোনো যানবাহনের উপযোগী অ্যাপোলো ব্র্যান্ডের ক্রস-প্লাই টায়ার বাজারজাত করছে।ঢাকার একটি হোটেলে সম্প্রতি এক অনুষ্ঠানে রহিমআফরোজ গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসমাইল দেশে ভারতীয় টায়ার প্রস্তুতকারক অ্যাপোলো টায়ারসের তৈরি এই টায়ারের বিপণন কার্যক্রমের উদ্বোধন করেন।অনুষ্ঠানে রহিমআফরোজ গ্রুপের চেয়ারম্যান আফরোজ রহিমসহ পরিচালক নিয়াজ রহিম ও মুনাওয়ার মেসবাহ মঈন, রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক মুদাসিসর মঈন, ডিভিশনাল সিওও মো. পারভেজ সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক ও অটোমোটিভ বিজেনেসের প্রধান কাজী জাভেদ ইসলাম, মহাব্যবস্থাপক (টায়ার বিপণন) মো. মোখলেছুর রহমান এবং অ্যাপোলো টায়ারসের আন্তর্জাতিক বিক্রয় প্রধান রাজেশ কুমার উপস্থিত ছিলেন।মুদাসিসর মঈন বলেন, দেশে পণ্য বাজারজাতকরণে রহিমআফরোজের রয়েছে একটি সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা এবং এ ক্ষেত্রে অ্যাপোলো টায়ার হচ্ছে একটি সংযোজন। রাজেশ কুমার বলেন, ক্রস-প্লাই টায়ারের ক্ষেত্রে বাংলাদেশ একটি অত্যন্ত সম্ভাবনাময় মার্কেট, যে কারণে অ্যাপোলো টায়ারস এ দেশে মাইলেজ ও জ্বালানি সাশ্রয়ী টায়ার বাজারজাতকরণে এগিয়ে এসেছে।দেশ জুড়ে ১০টিরও বেশি নিজস্ব এক্সক্লুসিভ আউটলেট, ৫০০ ডিলার ও রিটেইলার বা খুচরা বিক্রেতার সমন্বয়ে রহিমআফরোজ গ্রুপের রয়েছে একটি বিস্তৃত নেটওয়ার্ক।বর্তমানে বাংলাদেশের রিপ্লেস মার্কেটে প্রতি মাসে ট্রাক ও বাসের ৪৫ হাজার এবং লাইট ট্রাকের টায়ারের চাহিদা রয়েছে।অন্যদিকে বিশ্বের ৭০টিরও বেশি দেশে অ্যাপোলো টায়ার রপ্তানি হয়। তিনটি মহাদেশে অ্যাপোলো টায়ার তৈরি করা হয়। এর মধ্যে ভারতে চারটি, দক্ষিণ আফ্রিকায় চারটি এবং নেদারল্যান্ডে একটি প্ল্যান্ট রয়েছে কোম্পানিটির। অ্যাপোলো টায়ারের ব্র্যান্ডগুলো হচ্ছে: অ্যাপোলো, ডানলপ, রিগ্যাল, মালয়া ও ব্রেডেস্টেইন। বিজ্ঞপ্তি।